জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্নের উত্তর

জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা

জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা : 

১) কথাটা শুনে তপনের চোখ – মারবেল হয়ে গেল

২) তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন – লেখক

৩) ‘নতুন মেসোমশাই’ মানে যার সঙ্গে তপনের – ছোটোমাসির বিয়ে হয়েছিল

৪) ‘তিনি নাকি বই লেখেন’ তিনি হলেন তপনের – ছোটো মেসোমশাই

৫) ‘কিন্তু নতুন মেসোকে দেখে খুলে গেল’ – জ্ঞানচক্ষু

৬) ‘এ দেশের কিছু হবে না’ কথাটি বলেছেন – তপনের ছোটো মেসোমশাই

৭) তপন মামার বাড়িতে এসেছে – ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে

৮) বই লেখা ছাড়া তপনের ছোটো মেসোমশাই যা করেন – অধ্যাপনা 

৯) তপনের ছোটো মেসোমশাই শ্বশুরবাড়ি রয়ে গেছেন যে উপলক্ষে – গরমের ছুটি

১০) ‘রত্নের মূল্য জহুরির কাছেই’ ‘রত্ন’ হলেন – ছোটো মেসোমশাই

১১) ‘এমন সময় ঘটল সেই ঘটনা’ ঘটনাটি হল – তপনের গল্প মুদ্রিত হওয়া 

১২) তপনের সম্পূর্ণ নাম ছিল – শ্রীতপনকুমার রায়

১৩) তপন নিজের লেখা গল্পটা প্রথম দেখিয়েছিল – ছোটোমাসিকে

১৪) ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা’ কাজটি হল – তপনের লেখা ছাপিয়ে দেওয়া

১৫) ‘কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো’ কথাটি বলেছে – ছোটোমাসি

১৬) তপনের মেসোমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন – সন্ধ্যাতারা

১৭) তপনের গল্প প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় – সন্ধ্যাতারা 

১৮) ‘না-না আমি বলছি—তপনের হাত আছে’ এখানে ‘হাত’ শব্দটির অর্থ হল – গল্প লেখার দক্ষতা

১৯) তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল – স্কুলে ভর্ত্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা 

২০) ‘দুপুরবেলা, সবাই যখন নিথর নিথর’ যে কালের দুপুরের কথা বলা হয়েছে – গ্রীষ্মকাল

২১) তপন দুপুরবেলা গল্প লিখেছিল যেখানে বসে – তিনতলার সিঁড়িতে

২২) মামাবাড়ির তিনতলার সিঁড়িতে বসে গল্প লেখার পর তপনের – গায়ে কাঁটা দিয়েছিল 

২৩) তপনের থেকে তার ছোটোমাসি বড়ো – আট বছরের

২৪) তপনের চিরকালের বন্ধু ছিল – ছোটমাসি 

২৫) ‘যেন নেশায় পেয়েছে’ তপনকে যে নেশায় পেয়েছিল – গল্প লেখার

২৬) তপনদের বাড়িতে ছোটোমাসি ও ছোটোমেসো যা হাতে করে বেড়াতে এসেছিল – সন্ধ্যাতারা পত্রিকা

২৭) ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?’ অলৌকিক ঘটনাটি হল – তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে

২৮) তপনের লেখা গল্পের নাম ছিল – প্রথম দিন

২৯) তপনের গল্পটি একটু-আধটু কারেকশান করে দিয়েছেন – ছোটো মেসোমশাই

৩০) ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে’ যে কথাটা ছড়িয়ে পড়েছিল – ছোটো মেসোমশাইয়ের কারেকশান করে দেওয়া

৩১) তপনদের বাড়িতে এসে ছোটোমাসি খেয়েছিল – ডিমভাজা আর চা

৩২) তপনদের বাড়িতে এসে ছোটোমেসো খেয়েছিল – শুধু চা 

৩৩) ‘তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়’ কথাটি বলেছিল – তপনের মেজোকাকু

৩৪) ‘বাবা তোর পেটে পেটে এত!’ কথাটি বলেছিল – তপনের মা

৩৫) ‘কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি!’ কথাটি বলেছিল – তপনের মা

৩৬) নিজের লেখা গল্পটি পাঠ করতে গিয়ে তপন দেখে – গল্পের প্রতিটি লাইন নতুন

৩৭) ‘এর মধ্যে তপন কোথা?’ এখানে যার কথা বলা হয়েছে – ছাপা গল্প 

৩৮) ‘তার চেয়ে দুঃখের কিছু নেই,তার থেকে অপমানের!’ যে বিষয়ে কথা বলা হয়েছে – নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া

৩৯) ‘আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।’ কথাটি বলেছে – মেজোকাকু

৪০) ‘সূচিপত্রেও নাম রয়েছে।’ নামটি ছিল – শ্রীতপন কুমার রায়